হজরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নিকট জিজ্ঞেস করা হয়, কোন নারী সবচেয়ে উত্তম ? তিনি বলেন, যখন স্বামী তার দিকে তাকালে খুশি করে, কোন আদেশ করলে সন্তুষ্ট করে, স্বামীর অনুপস্থিতিতে তার সম্পদ ও নিজেকে রক্ষা করে। অর্থাৎ আপত্তিকর কিছু করে না। [নাসাঈ।]
হজরত মা’কাল ইবনে ইয়াসার রা. থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, তোমরা এমন নারীকে বিয়ে করো যারা অধিক ভালোবাসে এবং অধিক সন্তান জন্ম দেয়। কেননা, আমি তোমাদের আধিক্য নিয়ে অন্যান্য উম্মতের উপর গর্ব করবো। [আবু দাউদ ও নাসাঈ।] যদি বিধবা নারী হয় তবে প্রথম বিয়ের অভিজ্ঞতা থেকে জানা যাবে, সে স্বামীকে ভালোবাসে কি না। সন্তান জন্ম দেয়ার ক্ষমতা রাখে কি না। আর কুমারী হলে তার সুস্থতা এবং তার বংশের বিবাহিত অন্যান্য মেয়ের থেকে জানা যাবে। [হায়াতুল মুসলিমিন, পৃষ্ঠা-১৮৮।]
স্ত্রী ও ছেলের বৌ নির্বাচনে যা দেখতে হয় : বর্তমান যুগে কনের মধ্যে অধিক সৌন্দর্য এবং বরের মধ্যে সম্পদের প্রচুর্য দেখা হয়। সবচেয়ে কম দেখা হয় ধার্মিকতা। অন্যান্য গুণাবলির ক্ষেত্রে প্রত্যেকের দৃষ্টিভঙ্গি ভিন্ন। অথচ সবচেয়ে কম দেখার বিষয় সৌন্দর্য এবং বেশি দেখার বিষয় হলো ধার্মিকতা। হাদিস শরীফে পাত্রী নির্বাচনের ব্যাপারে এসেছে, চারটি গুণ দেখে মেয়েদেরকে বিয়ে করা হয়। তার সম্পদ। তার বংশ। তার সৌন্দর্য । তার ধার্মিকতা। তোমরা ধার্মিকতা কে প্রাধান্য দাও। হাদিসে সম্পদ এবং সৌন্দর্যের প্রতি লক্ষ্য না করে ধার্মিকতাকে প্রাধান্য দিতে বলা হয়েছে। [ইসলাহে ইনকিলাব, খন্ড-২, পৃষ্ঠা-৩৭।]
বিয়ে সংক্রান্ত যে কোনো আইন বা জটিল বিষয় নিয়ে আলোচনা বা পরামর্শের জন্য যোগাযোগ করুন আমাদের কনসালট্যান্ট এর সাথে।
কাজী অফিসের এর ঠিকানা:
1 No Haque Super Market Ground Floor, Beside Rupayan Gate & Khalpar Bridge, Sector-12, Uttara Dhaka-1230
ওয়েবসাইট: https://www.kazioffice-bd.com
হটলাইন: 01722-373966
ইমেইল: info@kazioffice-bd.com