Top

Welcome to Official Website of Diabari Kazi Office, Uttara.

Mail :
info@diabarikazioffice.com
Call Us :
+88 01866744400 (Whatsapp & IMO)
সম্পর্কের গুনগত মান বাড়াতে যা করণীয়

সম্পর্কের গুনগত মান বাড়াতে যা করণীয়

সময়ের সঙ্গে সঙ্গে পারস্পরিক আবেগ, ভালোবাসা, আকর্ষণ, নির্ভরশীলতা এমনি এমনি বেড়ে উঠবে না। এর জন্য প্রয়োজন দুজনের আন্তরিক প্রচেষ্টা ও এর গুরুত্ব অনুধাবন!

সময় দিন:

প্রতিদিন ‘অল্প’ হলেও শুধু দুজনের জন্য কিছুটা সময় রাখুন। এ সময়ে পরস্পরের সঙ্গ উপভোগের চেষ্টা করুন, মজা করুন, পরস্পরের খোঁজখবর নিন, তার সারা দিনের কর্মব্যস্ততা ইত্যাদি নিয়ে পারলে কথা বলুন, গল্প করুন।

সম্মান করুন:

গুণগত সম্পর্কের অন্যতম নির্ধারক পারস্পরিক সম্মান। আচরণ, কথায়, অন্যের কাছে প্রকাশে সঙ্গীর আত্মসম্মানের দিক খেয়াল রাখুন।

প্রশংসা করুন:

প্রতিদিন ছোটখাটো নানা ভালো কাজে প্রশংসা করুন। অন্যের প্রশংসা বা স্বীকৃতি আমাদের উৎসাহিত করা ছাড়াও আমাদের ভালো দিকগুলোর প্রতি যে সঙ্গী মনোযোগী তা প্রমাণ করে।

স্নেহ প্রকাশ করুন:

প্রতিদিন স্পর্শের মাধ্যমে, মৌখিকভাবে বা যে কোনভাবে আপনার মমতা, স্নেহ সঙ্গীকে প্রকাশ করুন। প্রিয়জনের স্নেহময় ‘আশ্রয়’ আমাদের নাজুকতা মোকাবিলা করতে সাহায্য করে।

বেড়াতে যান:

কর্মব্যস্ততা থাকলেও সপ্তাহে অন্তত একবেলা আপনার সঙ্গীর জন্য রাখুন। একসঙ্গে বাইরে বের হন, ঘুরুন, একসঙ্গে ভালো লাগার কিছু উপভোগ করুন।

দ্বন্দ্ব মোকাবিলায় কৌশলী হোন:

রোমান্টিক বা আবেগময় সম্পর্কে সময়ের সঙ্গে সঙ্গে ভালো কিছুর সঙ্গে নানা অপ্রাপ্তি, দ্বন্দ্ব, অপ্রত্যাশিত বিষয় যোগ হবে। অযথা প্রতিক্রিয়া না দেখিয়ে বা মনের মধ্যে না পুষে সরাসরি করে কথা বলুন। এমনভাবে বলবেন না, যাতে অপর পক্ষ চ্যালেঞ্জ বোধ করে বা নিজেকে ছোট মনে করে।

খোলামেলা কথা বলুন:

ভালোবাসা, সততা, স্বচ্ছতা, বিশ্বাস, দায়বদ্ধতার ভিত্তিতে দাঁড়ানো সম্পর্ক পরস্পরকে যে নির্ভরতা দেয় এবং যেভাবে নির্ভার করে সেটা দীর্ঘ জীবনের পথ চলার নানা জটিলতা অনেক সহজ করে দেয়।

সম্পর্কে বন্ধুত্ব:

দাম্পত্যে বন্ধুত্ব যোগ হলে এর স্থায়িত্ব বাড়ে। কাজেই পরিবার, শৈশব, অতীত, আগ্রহ ও কাজের বিষয়, জীবন সম্পর্কে ভাবনা, ভবিষ্যৎ পরিকল্পনা ইত্যাদি নানা কিছু শেয়ার করুনএবং তার বিষয়ে আগ্রহ দেখান।

একান্ত সময়:

নিজের ব্যক্তিগত জায়গা তথা পারসোনাল স্পেস রাখুন। নিজের ভালো লাগার বিষয় চর্চা করুন, নিজস্ব বন্ধুবান্ধব রাখুন, আত্মনির্ভরশীল হন। সঙ্গীর প্রতি সম্পূর্ণ নির্ভরশীলতা থেকে বিরত থাকুন।

বিয়ে সংক্রান্ত যে কোনো আইন বা জটিল বিষয় নিয়ে আলোচনা বা পরামর্শের জন্য যোগাযোগ করুন আমাদের কনসালট্যান্ট এর সাথে।
কাজী অফিসের এর ঠিকানা:
1 No Haque Super Market Ground Floor, Beside Rupayan Gate & Khalpar Bridge, Sector-12, Uttara Dhaka-1230

হটলাইন: 01722-373966

ওয়েবসাইট: https://www.kazioffice-bd.com

ইমেইল: info@kazioffice-bd.com 

Our Blog