Top

Welcome to Official Website of Diabari Kazi Office, Uttara.

Mail :
info@diabarikazioffice.com
Call Us :
+88 01866744400 (Whatsapp & IMO)
বিয়েতে বাবা মা রাজি না হলে কি করণীয়

বিয়েতে বাবা মা রাজি না হলে কি করণীয়

কোন বাবা-মা তার সন্তানের জন্য কল্যাণ বৈ অন্য কিছু ভাবতে পারেন না। এটা একটা স্বভাবজাত ও প্রথাগত বিষয়। সন্তান অনেক সময় বয়সের স্বল্পতা বা মানসিক সমস্যার দরুন এমন বিভিন্ন বিষয় সম্পাদন করতে মরিয়া হয়ে উঠে যা তার জন্য সঠিক নয় বা এখনও সে সময়টা আসেনি। পক্ষান্তরে বাবা মা দীর্ঘায়ু ও সামাজিক, পারিবারিক অভিজ্ঞতার কারণে নিজ সন্তানের ভবিষ্যতে নিহিত বিষয় উপলব্ধি করতে পারেন। যার কারণে সন্তানের অনেক সিদ্ধান্তে তারা বিরুপ মন্তব্য করেন বা রাজি থাকেন না। এটা হলো সাধারণত যা ঘটে থাকে তার একটি দৃষ্টান্ত পেশ করলাম।

দ্বিতীয়ত অনেক সময় সন্তান অনেক কিছুর অভিজ্ঞতা অর্জন করে ফেলে যে সম্পর্কে মা বাবা এখানো অবগত নন। যেমনঃ সন্তান মা বাবার অগচরে ও গোপনে (ইন্টারনেট, পর্নোগ্রাফি, ইত্যাদির মাধ্যমে) নিজের যৌন চাহিদা মেটায়, যার কারণে তার শারীরিক সমস্যা সৃষ্টি হতে থাকে। এহেন মূহুর্তে তার বিয়ের বিকল্প কোন কাজ হতে পারে না। কিন্তু সমস্যাটা হলো তার যে এই সমস্ত কারণে বিয়ের এত প্রয়োজন দেখা দিল এটা মা বাবা সহজে অবগত হতে পারেন না। কারণ সন্তান লজ্জায় মুখ ফুটে ব্যক্ত করতে পারে না বলেই হয়তো তারা জানেন না।

এই দুটি বিষয় পর্যবেক্ষণ করে দেখুন, প্রত্যেকেই কিন্তু নিজ জায়গায় সঠিক। প্রথম বিষয়টার ক্ষেত্রে মা বাবা আর দ্বিতীয় বিষয়টার ক্ষেত্রে সন্তান।

এখন প্রশ্ন হলো সন্তান তাহলে কী করবে। কারণ তার বিয়েটা অনেক জরুরি। বিয়ে না করলে তার গুনাহ দিন দিন বাড়ছে। সে প্রতিনিয়ত ধংসের দিকে এগুচ্ছে। এক কথায় বিয়ের বিকল্প তার নেই। এদিক দিয়ে বাবা মাও রাজি নন বিয়ের ব্যাপারে। মা বাবা তো নিজের দিক থেকে লক্ষ করে বলছেন। কিন্তু তারা তো এটা জানে না যে, তাদের আদরের দুলাল দিন দিন নিজের ক্ষতি বৃদ্ধি করে চলেছে।

এই সমস্যার সমাধান পরামর্শমত দুই ভাবে দেয়া যেতে পারে:

১) ধৈর্য। নিজেকে নিয়ন্ত্রণ করা। সঠিক সময়ের অপেক্ষা করা। সমস্ত অসংগতি অবস্থা থেকে নিজেকে বাচিয়ে রাখা, এর জন্য রোজা অনেক কার্যকর। সদাসর্বদা যিকির আযকার করা। ইবাদতে মশগুল থাকা। এক কথায় অবৈধ পন্থায় নিজের যৌন চাহিদাকে না মেটানো। বরং দমিয়ে রাখা। নিজে সংশোধন হওয়া। দ্বীনি পথে চলার চেষ্টা করা। আলেম ও সৎ লোকদের সংস্রবে থাকা।

২) যদি এক নাম্বার পরামর্শ সম্ভব না হয়। অর্থাৎ কিছুতেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। যদি সমস্ত পরিস্থিতি বিবেচনা করে দেখেন যে, বিয়ে করা ছাড়া তার জীবন ধংসের অনেক নিকটে। কেবল একমাত্র বিয়েই পারে তার জীবনকে সুখময় করে তুলতে। এবং দ্বীনি পথে অবিচল থাকার জন্য শুধু বিয়েই হয় তার বিকল্প। তাহলে আপনি বিয়ের চিন্তা করুন। মনে রাখতে হবে এক্ষেত্রে বাবা মাকে মোটেও অসন্তুষ্টি করা যাবে না। তাদের মর্জির খেলাফে গিয়ে বিয়ের পিড়িতে বসা যাবে না। বরং তাদের বুঝানোর জন্য চেষ্টা করতে হবে। যেমন তাদের বয়োজ্যেষ্ঠ কাউকে মানানো। কিংবা কোন আলেম বা গুরুজনদের দ্বারা তাদেরকে রাজি করানো। নিজে আগ বাড়িয়ে কখনো কিছু করতে যাবেন না। তাহলে অকল্যান ও অমঙ্গল বৈ কিছুই থাকবে না সন্তানের ভাগ্যে। সন্তান প্রেম করে পালিয়ে বিয়ে করে ফেলেছে। আর মা বাবা এতে অভিশাপ দিয়েছেন। যার কারণে সেই সন্তানের জীবনে কোন সুখে থাকেনি। সাংসারিক জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এমন বহু ঘটনা এর স্বাক্ষী ।

আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন। আমাদের যৌবনকে হেফাজত করার তৌফিক দান করুন। আমাদের জীবনকে সুখময় করে তুলুন। আমীন।

বিয়ে সংক্রান্ত যে কোনো আইন বা জটিল বিষয় নিয়ে আলোচনা বা পরামর্শের জন্য যোগাযোগ করুন আমাদের কনসালট্যান্ট এর সাথে।
কাজী অফিসের এর ঠিকানা:
1 No Haque Super Market Ground Floor, Beside Rupayan Gate & Khalpar Bridge, Sector-12, Uttara Dhaka-1230
ওয়েবসাইট: https://www.kazioffice-bd.com
হটলাইন: 01722-373966

Our Blog